
About
Doctor | Teacher | Debater | Reciter 🍂
MBBS ভর্তি পরীক্ষার জন্য কেমিস্ট্রির সম্পূর্ণ প্রস্তুতি (দেশসেরা মেডি কেমিস্ট্রি টিচার এর সাথে)
Pre-Medical Chemistry by Abrar hamim vaiya HSC 27
মেডিকেল ভর্তি পরীক্ষার কেমিস্ট্রিতে এগিয়ে থাকার সবচেয়ে স্মার্ট প্রস্তুতি
মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রি = ২৫ নম্বর। এই ২৫ নম্বরই অনেক সময় একজন শিক্ষার্থীর স্বপ্নের মেডিকেল কলেজ নির্ধারণ করে। তাই এই বিষয়টিকে শুরু থেকেই সঠিকভাবে আয়ত্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Pre-Medical Chemistry কোর্সটি তৈরি করা হয়েছে সেই সব শিক্ষার্থীদের জন্য, যারা এইচএসসি পড়ার পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষার কেমিস্ট্রির একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে চায়।
এই কোর্সের প্রতিটি ক্লাস আমি, ডা. আবরার হামিম (DMC), নিজেই পরিচালনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লেকচার, প্রতিটি কনসেপ্ট, প্রতিটি MCQ এবং প্রতিটি এক্সাম আমার তত্ত্বাবধানেই সম্পন্ন হবে।
বিগত প্রায় ৯ বছরেরও বেশি সময় ধরে আলহামদুলিল্লাহ অনলাইনে অসংখ্য শিক্ষার্থীকে কেমিস্ট্রি পড়ানোর সুযোগ হয়েছে। হাজার হাজার শিক্ষার্থীর সফলতার অভিজ্ঞতা ও দীর্ঘদিনের পড়ানোর কৌশল থেকেই তৈরি হয়েছে এই কোর্সের প্রতিটি লেকচার।
কেন এই কোর্সটি অন্যরকম?
আমার পড়ানোর মূল লক্ষ্য শুধু একটি অধ্যায় শেষ করা নয়, বরং কেমিস্ট্রিকে এমনভাবে বোঝানো যাতে শিক্ষার্থীরা যেকোনো MCQ আত্মবিশ্বাসের সঙ্গে সমাধান করতে পারে।
আমি প্রতিটি টপিক একদম বেসিক থেকে শুরু করি এবং ধাপে ধাপে এমনভাবে এগিয়ে নিয়ে যাই, যাতে কঠিন কনসেপ্টও সহজ হয়ে যায়। পাশাপাশি শেখানো হবে MCQ Solve করার স্মার্ট টেকনিক, যার মাধ্যমে এইচএসসি ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান অনেক সহজ হয়ে যাবে।
ফলাফল—শিক্ষার্থীরা শুধু মুখস্থ করবে না, কেমিস্ট্রি বুঝে শিখবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্ন সমাধান করতে পারবে।
এই কোর্সে যা থাকছে
- কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ সকল অধ্যায়ের পূর্ণাঙ্গ কভারেজ
- প্রতিটি ক্লাস ডা. আবরার হামিমের সরাসরি পাঠদান
- অধ্যায়ভিত্তিক MCQ অনুশীলন
- অধ্যায়ভিত্তিক পরীক্ষা ও পারফরম্যান্স মূল্যায়ন
- MCQ Solve করার কার্যকর Tips & Tricks
- গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম ও স্টাডি PDF
- পরীক্ষাভিত্তিক শর্ট টেকনিক ও কনসেপ্ট রিভিশন
- মেডিকেল ভর্তি পরীক্ষা ও HSC MCQ-ফোকাসড প্রস্তুতি
এই কোর্সটি কার জন্য?
- HSC ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থী
- যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি আগেভাগেই শুরু করতে চায়
- যারা কেমিস্ট্রিতে শক্তিশালী ভিত্তি তৈরি করতে চায়
- যারা HSC MCQ এবং মেডিকেল MCQ—দুই ক্ষেত্রেই সেরা ফলাফল অর্জন করতে চায়
আমাদের লক্ষ্য
Pre-Medical Chemistry শুধুমাত্র একটি কেমিস্ট্রি কোর্স নয়; এটি এমন একটি পরিকল্পিত প্রস্তুতি, যা একজন শিক্ষার্থীকে HSC MCQ এবং মেডিকেল ভর্তি পরীক্ষার কেমিস্ট্রি—দুই ক্ষেত্রেই অন্যদের থেকে এগিয়ে রাখবে।
ইনশাআল্লাহ, সঠিক গাইডলাইন, বেসিকভিত্তিক কনসেপ্ট, স্মার্ট MCQ টেকনিক, নিয়মিত পরীক্ষা এবং ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে কেমিস্ট্রিকে আপনার সবচেয়ে শক্তিশালী বিষয় হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
আজ থেকেই শুরু করুন আপনার Pre-Medical Chemistry যাত্রা—এগিয়ে থাকুন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায়।
রেকর্ডেড ক্লাস
1 টি ক্লাস
কোর্সটি কেনার পর সবগুলো ক্লাসের পূর্ণ এক্সেস পাবে
ল্যাবরেটরির নিরাপদ রসায়ন
সচরাচর জিজ্ঞাসা (FAQ)

Pre medical Chemistry HSC 27
এই কোর্সে যা থাকছে
25+ লাইভ ক্লাস 30+ মডেল টেস্ট MCQ প্র্যাকটিস বিষয়ভিত্তিক নোট দাগানো বই এর পিডিএফ
ক্লাস শুরু
Sep 02, 2026
টেলিগ্রাম গ্রুপ
জয়েন করতে ক্লিক করুন
৳2,000 ৳2,500
৳2,000৳2,500
20% ছাড়